বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোঃ সিরাজুল ইসলাম (৬৬) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে। তিনি আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার