শাকিল আহমেদ
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও এসআরবি-১৩-এর বিশেষ টহলদলের যৌথ অভিযানে রংপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জনকে আটকসহ ২টি কষ্টিপাথর উদ্ধার করে।
সোমবার (৫ অক্টোবর)রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও এসআরবি-১৩-এর বিশেষ টহলদলের যৌথ অভিযানে সময় তাদের হেফাজত থেকে ০২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথর উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫০ কেজি।
আনুমানিক বিকাল ৩ ঘটিকা হতে ৫ ঘটিকা পর্যন্ত আরআইবি, এসআইপি ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজিউর রহমানের নেতৃত্বে বিজিবি ও এসআরবি-১৩-এর সমন্বয়ে গঠিত বিশেষ টহলদল রংপুর জেলার মিঠাপুকুর, রংপুর শহর ও পীরগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে,দুইজন আটকসহ ও ০২টি কষ্টিপাথর উদ্ধার করে।
আটককৃতরা হলেন,কারণগুটলা, মাহিগঞ্জ, তাজহাট এলাকার মৃত এন্তাজ আলী ছেলে মোঃ মজিবর রহমান (৫৭) ও পূর্ব বোতলা, সেন্ট্রাল রোড, কোতোয়ালি এলাকার মৃত আজর উদ্দিন ছেলে,মোঃ এনামুল হোসেন (৫৫)।
উদ্ধারকৃত কষ্টিপাথর দুটির ওজন ৫০ কেজি এবং কষ্টিপাথর আনুমানিক সিজার মূল্য ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা।
আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের রংপুর জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজিউর রহমান বলেন,
দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ প্রবাহ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও এসআরবি-১৩ এর যৌথ অভিযানে পঞ্চাশ লক্ষ টাকার দুইটি কষ্টিপাথর উদ্ধার
ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও এসআরবি-১৩-এর বিশেষ টহলদলের যৌথ অভিযানে ০২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথর উদ্ধার