মনির শাহ, বদরগঞ্জ (রংপুর)প্রতিনিধি:

উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে দিনে ও রাতে অবৈধভাবে যমুনেশ্বরী নদী থেকে বালু উত্তোলন চলছে। এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কর্মকর্তা- সামিউল ইসলাম মুঠোফোনে বলেন - আমার কাছে নাম সহ অনেক তথ্য রয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনে অনেক শ্রেণীর মানুষ জড়িত। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায়, অভিযান করা সম্ভব হচ্ছে না। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করিলে, বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন।

রংপুর জেলা প্রশাসক( ডিসি) মহোদয় মুঠোফোনে বলেন- বদরগঞ্জে নতুন ইউএনও দেওয়া ও সরকারিভাবে বালু মহল ঘোষণার বিষয়ে কমিশনার স্যারের সাথে কথা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করবে বলে জানিয়েছেন তিনি এবং অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চলমান থাকিবে।

বদরগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি - অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন- কয়েক দিন অনেক ব্যস্ততায় ছিলাম আর সহকারী কমিশনার (ভূমি)কর্মকর্তা নতুন যোগদান করেছে, বুঝতে একটু সময় লাগবে, তবে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে বলে জানিয়েছেন।

বদরগঞ্জ পৌর বিএনপি'র সভাপতি - সেলিম লোহানী কমল বলেন - পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এভাবে চলতে থাকলে হুমকির মুখে পড়বে উপজেলা বাসী, বালু উত্তোলনের কারণে নদীর ভাঙ্গনে,আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। তবে সরকারিভাবে বালু মহল ঘোষণার জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন তিনি
এবং আরো বলেছেন অবিলম্বে বালু মহল ঘোষণা করা হলে সরকারের রাজস্ব বাড়বে।

বদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার মুঠোফোনে পরিবেশ প্রতিবেদককে বলেন- বালু উত্তোলনের বিষয়ে এসি ল্যান্ড স্যারের সাথে কথা বলেন এবং বালু উত্তোলন বন্ধ আছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা বালু উত্তোলন বন্ধ করে দিয়েছি, যদি রাতের আঁধারে বালু উত্তোলন হয়, তাহলে আমরা কি করবো বলে জানিয়েছেন তিনি।